রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে জাসদের কার্যালয় থেকে আটক করা হয়।
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে জাসদের কার্যালয় থেকে আটক করা হয়। পরে তাকে পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয় বলে জানা গেছে।পুলিশের দাবি, জাসদের ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।বিকেল ৪টার দিকে পুলিশকে ওই কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে আনতে দেখা যায়। পরে তাদের পল্টন থানায় নেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের থানায় নিয়ে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়া পরা অবস্থার একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় তাকে এবং আরও কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায়। তিনি জানান, পরে তাকে পল্টন থানায় রাখা হয়েছে।আটকের কারণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হতে পারে।